পাকিস্তানকে পতাকা দেখাতে গিয়ে বিপাকে ভারত | Bangla News Today 1 April 2017
12:49 PM
পাকিস্তানকে পতাকা দেখাতে গিয়ে বিপাকে ভারত | Bangla News Today 1 April 2017 পাকিস্তানকে পতাকা দেখাতে গিয়ে বিপাকে ভারত কারন ভারত-পাকিস্তান সীমান্তের ওয়াঘা চৌকিতে দেশের সবথেকে উঁচু যে জাতীয় পতাকাটি তুলেছিল ভারত, এখন তার জন্যই বিব্রত হচ্ছে ওই দেশটি। একমাস আগে তোলা ওই পতাকাটি এর মধ্যেই চারবার বদলাতে হয়েছে, কারণ প্রচণ্ড হাওয়ায় ওই পতাকা ছিঁড়ে যাচ্ছে বারবার। খুব ঘটা করে প্রচার হয়েছিল ভারতের সবথেকে উঁচু ওই পতাকাটি তোলার সময়ে। উদ্দেশ্য ছিল ওয়াঘা সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত লাহোর থেকে যেন ভারতের এই বিশাল পতাকাটা দেখা যায়। ১০৬ মিটার বা ৩৫০ ফিট উঁচু ওই পতাকা স্তম্ভটি। এত দ্রুত ছেঁড়া পতাকা বদলাতে খরচ হয়ে যাচ্ছে বিপুল অঙ্কের অর্থ। ওয়াঘা সীমান্তে যেসব পর্যটক যান নিয়মিত, তারাও সুউচ্চ এই পতাকা না দেখতে পেয়ে হতাশ হচ্ছেন। ভারতের আইন অনুযায়ী ছিঁড়ে যাওয়া জাতীয় পতাকা ওড়ানো নিষিদ্ধ। অমৃতসর উন্নয়ন ট্রাস্ট ওই উচ্চতম পতাকা স্তম্ভটির দেখভালের দায়িত্বে আছে। #Bangla News Today #Bangla News Today 31 March 2017 #Bangladesh Latest BD Bangla TV news #Bangla News Today 1 April #ATN Bangla News #bd news 24 #bangladesh latest news #bangla tv online #live tv news #bangla live tv news #bangladesh tv news #live bangla tv news #India News Viral #Pakistan Tv news #Pakistan Tv news Click here- Google Plus: https://goo.gl/RsQBUO Twitter: https://goo.gl/0nq2p3 Facebook Page: https://goo.gl/F61RUK Facebook: https://goo.gl/ySfqbv Trello: https://goo.gl/MyHWmM Wordpress: https://goo.gl/v4QD1k Blogger: https://goo.gl/w4IBq1

0 comments